বাল্য বিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, আইন, নারীরপ্রতি সহিংশতা ও করোনা ভাইরাস সচেতনতা বিষয়ক তৃর্ণমুল নারী পুরুষ কিশোর কিশোরীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার ৪নং ওয়ার্ডের দিঘুলিয়া গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল সদর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় মহিলা সংস্থা টাঙ্গাইল জেলা শাখার চেয়াম্যান মিনু আনাহলী, সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রামপদ রায়, টাঙ্গাইল সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আবুল কালাম আজাদ সদর উপজেলা তথ্যসেবা সহকারী বিনা আক্তার ও সাজিয়া আফরিন প্রমুখ।
শেষে সকলের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়।